সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে শোক-শ্রদ্ধায় ১৫ আগস্ট পালন

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে নানা কর্মসূচি।

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্প্রচার, কোরান তেলোয়াত, প্রার্থনা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত।

রবিবার (১৫ আগস্ট) স্কুলের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা ল্যাব হলরুমে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে এসব কর্মসূচি পালিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস ছোবহান, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক দেবব্রত ঘোষ, অরুন কুমার মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম, শিক্ষার্থী মাসকুরা পারভীন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক গীতা রাণী সাহা, শামীমা আক্তার, খালেদা খাতুন, ভানুবতী সরকার, মৃনাল কুমার বিশ্বাস, অফিস সহকারি ভৈরব চন্দ্র পাল, শিক্ষার্থী রুবিনা সুলতানা, তামিমা সুলতানা, সাদিয়া সুলতানা প্রমুখ।

শোকাবহ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আবৃত্তি করেন শিক্ষার্থী মাসকুরা পারভীন।

অনুষ্ঠানে ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহিদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারি সকলের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নজরউদ্দিন সরদার।

আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সৈনিক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম