বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চেয়ারম্যান প্রার্থী শেখ শফির গণসংযোগ

সাতক্ষীরা সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন শফি’র ও মটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী গণসংযোগ করেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ শফি উদ্দীন শফি।
তিনি দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের নিয়ে সাতক্ষীরা সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের গোয়ালপোতা, মাছখোলা ক্লাব মোড়, পারমাছখোলা, শিবতলা ও ঝুটিতলা এলাকায় মটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী গণসংযোগ এবং এসব এলাকার ভোটার ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি বলেন, আমি যদি নৌকা প্রতিক পাই তবে আমি আপনাদের দোয়া ও আশির্বাদে নির্বাচনে অংশ নেব। আর যদি নৌকা প্রতিক না পাই তাহলে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দেবেন তার হয়ে কাজ করবো। এসময় তিনি সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন।
সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ শফি উদ্দীন শফি’র ও মটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী গণসংযোগকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম, যুবলীগ নেতা ইফতেখার, ওয়ার্ড সহ-সভাপতি প্রকাশ চন্দ্র সাহা, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ, ওয়ার্ড যুবলীগ সভাপতি আদর আলী, ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম রফি প্রমুখ।
নির্বাচনী গণসংযোগকালে দলীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা