বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড শতভাগ টিকা নিবন্ধন ঘোষণা

সাতক্ষীরা সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডকে রবিবার (৮ আগষ্ট) শতভাগ করোনার টিকা নিবন্ধনের আওতায় ঘোষণা করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাকে অবগত করে চেয়ারম্যান এস,এম শহিদুল ইসলাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘোষণা দেন।

গত ৮ দিন ধরে ৬নং ওয়ার্ড সদস্য রেজাউল করিম মিঠু’র ব্যক্তি উদ্যোগে বড়খামার, মেল্লেকপাড়া, উমরাপাড়া ও চেলারডাঙ্গা গ্রামের ২১৮০ জনকে বিনামূল্যে করোনার টিকা নিবন্ধনের আওতায় আনা হয়েছে। যার ফলে ওয়ার্ডের অধীনে বসবাসরত পঁচিশোর্ধ সকল নারী-পুরুষের শতভাগ কোভিড-১৯ ভ্যাকসিন রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়। ইউপি সদস্যের নেতৃত্বে গ্রাম পুলিশ ও কয়েকজন তরুণ প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে প্রথমে ভ্যাকসিনের রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন। এরপর প্রতিটি গ্রামে অস্থায়ী বুথ স্থাপন করে টিকা কার্ড প্রদান করা হয়।

ইউপি সদস্য রেজাউল করিম মিঠু জানান, প্রথমদিকে কাজটি করতে গিয়ে নানান প্রশ্নের স্বীকার হয়েছি। এছাড়া মানুষ আমাদের ফিরিয়েও দিয়েছে। গ্রামের মানুষ জন টিকা নিয়ে গুজবেও চরম বিভ্রান্তির মধ্রে পড়েছিল। কিন্তু পর্যায়ক্রমে ইমাম, মুয়াজ্জিন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহায়তায় বিনামূল্যে শতভাগ নিবন্ধন কার্যক্রম সম্ভব হয়েছে।

ইউপি সচিব শেখ আমিনুর রহমান জানান, ৬নং ওয়ার্ড মেম্বার যে কাজটি করেছে নিঃসন্দেহে তিনি অত্যন্ত প্রশংসার দাবীদার। শুধু সাতক্ষীরা নয় আমার মনে হয় একটি ওয়ার্ডে শতভাগ করোনার টিকা নিবন্ধন এটা গোটা বাংলাদেশের মধ্যে প্রথম।

ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম জানান, এই ধরনের উদ্যোগ নিয়ে সকলে যদি এগিয়ে আসে তাহলে আমরা দ্রতই করোনামুক্ত বাংলাদেশ দেখতে পাব। তিনি আরও জানান, সদর ইউএনও মহোদয়কে জানিয়ে ৬নং ওয়ার্ডকে শতভাগ করোনা টিকা নিবন্ধনের আওতায় ঘোষণা করা হয়েছে। ৬নং ওয়ার্ড মেম্বারের উদ্যোগে কাজটি বাস্তবায়ন হওয়ায় তাকেও ধন্যবাদ জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন