সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরায় ১ কেজি স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ১ কেজি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৭ জুলাই) দিনগত রাত ৯টায় ভোমরা বন্দরের ফলমোড় নামক স্থানে বিজিবি এই অভিযান চালিয়ে স্বর্ণের চালান আটক করে।

আটক চোরাকারবারি রবিউল ইসলাম(৫৫) দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের মৃত রইচ উদ্দিন মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর দেড়টায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টায় ভোমরা বন্দরের ফলমোড় নামক স্থানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় একটি মোটর চালিত ভ্যানকে চ্যালেঞ্জ করে চালক রবিউল ইসলামের দেহতল্লাশি চালান তারা। এসময় চালকের শরীরে কৌশলে লুকিয়ে রাখা মোট ১ কেজি ১৩৭ গ্রাম ৬৫০ মিলিগ্রাম (১১৩৭.৬৫০ গ্রাম) ওজনের ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।’

বিজিবি অধিনায়ক আরো জানান, ‘জব্দকৃত স্বর্ণের বারের বর্তমান বাজারমূল্য ৯৬ লাখ ১ হাজার ৭৬৬ টাকা। জব্দকৃত স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। এছাড়া আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ICTবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী