রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার রসুলপুরে রংধনু আবাসিক এলাকার ধানসিঁড়ি গেট উদ্বোধন

সাতক্ষীরা শহরের রসুলপুরে (করিমের মোড়) রংধনু আবাসিক এলাকার ধানসিঁড়ি গেট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টায় সাতক্ষীরা-যশোর সড়কের বেলাল মসজিদ সংলগ্ন পার্শ্বরোড মুখে (রসুলপুর পশ্চিমপাড়া করিমের মোড়) রংধনু আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ গেট উদ্বোধন করা হয়।

রংধনু আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি মো. মামুন সিরাজ এর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি এ কে এম তৌহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি থেকে ফিতা কেটে উক্ত গেট উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর।

এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আলহাজ্ব মো. আজিবর রহমান, খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যাপক (অব.) গোলাম জাকারিয়া, উপদেষ্টা সভাপতি আলহাজ্ব মো. আব্দুল খালেক (পেশকার), যুবদল নেতা আলমগীর হোসেন ডাবলু, উপদেষ্টা কমিটির সদস্য মো. মশিউর রহমান, শফিকুল ইসলাম সবুর, মো. মনিরুজ্জামান খোকন, মো. আনিসুর রহমান, কমিটির সহ সভাপতি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক অজিহার রহমান, মো. বাবর আলী, সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির (মহব্বত), সহ- সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম বিপ্লব হোসেন টুটুল, প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন, অর্থ সম্পাদক মো. কারুজ্জামান, দপ্তর এ কে এম মতলুবুর রহমান (স্বপন), ধর্ম বিষয়ক সম্পাদক মো. আমিনুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক এসএম খলিলুর রহমান, সমাজ কল্যান সম্পাদক মো. আবুল বাশার, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রিজিয়া খাতুন ছাড়াও ব্যবসায়ী জিয়াউর রহমান, বাবুর আলী খোকন, মতিউর রহমান মালী, শফিকুল ইসলাম, মদিনা স্টীলের স্বত্ত্বাধিকারী আবু সাইদ কায়েস, আলিফ এন্টারপ্রাইজের প্রভাষক আমিনুর রহমান, আবুল হাসান, ফয়েজ আহমেদ, আব্দুল আজিজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদে বেলাল (রাঃ) এর মাওলানা মফিজুর রহমান।

মোনাজাত শেষে কমিটির পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা