বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লক্ষিদাড়ি সীমান্ত থেকে ডায়মন্ডের আংটি ও স্বর্ণের বারসহ এক নারী আটক

ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে ১ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১৪৮টি ডায়মন্ডের আংটি ও ২০ ভরি ওজনের দুই পিচ স্বর্ণের বারসহ এক নারী চোরচালানীকে আটক করেছে বিজিবি।

সোমবার (১ ফেব্রুয়ারী) সদর উপজেলার লক্ষিদাড়ি সীমান্তের বেড়ীবাধেঁর উপর থেকে তাকে আটক করা হয়।
আটক নারী চোরাচালানীর নাম রেবেকা বেগম (৪২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবতর্ী লক্ষীদাড়ি গ্রামের সাহেব আলীর স্ত্রী।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, ডায়মন্ডের একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে পাচারের জন্য ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক ওয়াহিদ হোসেন এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার-৩/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী বেড়ীবাধেঁর উপর বেলালের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে উক্ত নারী চোরাচালানীকে আটক করেন। এ সময় তার কাছে থাকা পানির কলসির ভিতর থেকে ১৪৮টি ডায়মন্ডের আংটি ও ২০ ভরি ওজনের দুই পিচ স্বর্ণের বার জব্দ করেন। যার বাজার মূল্য ১ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা।

লে. কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি জানান, আটক রেবেকা বেগম সকল মূল্যবান দ্রব্যাদি অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আনায়ন করত বেলাল হোসেনের সহযোগিতায়। উক্ত চোরাচালানের সাথে অন্য কোন ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান। তিনি আরো জানান, এ ঘটনায় আটক নারী চোরাচালানীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের রুকন বৈঠক : দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত
  • সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস
  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ