বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে সাতক্ষীরায় আ.লীগের মানববন্ধন

২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন জামায়াত-বিএনপি সরকারের প্রশ্রয়ে সাতক্ষীরাসহ দেশের ৬৩ জেলায় জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, জঙ্গীবাদমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় সাতক্ষীরা নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্তরে মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এড. ওসমান গনির সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশিদ, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, কৃষি ও সমবায় সম্পাদক ডাঃ মুনছুর আহমেদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, মিসেস মাহবুবা রুবি, সদস্য নাজমুন নাহার মুন্নি, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সহ-সভাপতি আসাদুজ্জামান অসলে, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক ও সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর বসু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, জেলা ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান, পৌর আওয়ামীলীগ নেতা খন্দকার আরিফ হোসেন প্রিন্স প্রমূখ।

এসময় জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর ওয়ার্ড আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা তাঁতী লীগ, পৌর তাঁতীলীগ, ছাত্রলীগ ও জেলা ভূমিহীন সমিতি মিছিল সহকারে মানববন্ধনে যোগদান করে।

মানববন্ধনে বক্তারা বলেন- ‘২০০৫ সালের ১৭ আগস্টে একযোগে ৬৩ জেলায় তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় ৪৩৪টি স্থানে সিরিজ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশকে একটি তালেবানী রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল জঙ্গীরা। এখনও জামায়াত শিবিরের সন্ত্রাসীসহ কিছু বিপথগামী সদস্য বলে ‘বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান’। তাদের মধ্যে অনেকেই চোরাইপথে আফগানিস্তানে গেছে বলে আমরা জেনেছি। তারা এই অসাম্প্রদায়িক, শান্ত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা এখনও অব্যাহত রেখেছে।
আমরা এই মানববন্ধন থেকে সন্ত্রাসী, মৌলবাদী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবী জানাচ্ছি।’

একই রকম সংবাদ সমূহ

ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, মাদক সমাজ ও দেহকে ধ্বংসবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদবিস্তারিত পড়ুন

রাজনীতিবিদদের জনকল্যাণে কাজ করতে হবে: এম এ মুহিত

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, রাজনীতিবিদদের জনকল্যাণে কাজ করতে হবে।বিস্তারিত পড়ুন

  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী
  • মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের : হাসনাত আবদুল্লাহ
  • ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
  • বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী
  • বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী