শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অনলাইনে কৃষিপন্য বিক্রিতে কৃষকদের প্রশিক্ষণ

অনলাইন প্লাটফর্মে কৃষি পন্য বিপণনে কৃষকদের উৎসাহিত করতে সাতক্ষীরায় প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি ও বিপণন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টায় সাতক্ষীরা কার্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ সভা শুরু হয়।

কৃষকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন কৃষি ও বিপণন অধিদপ্তর খুলনার উপ পরিচালক জি.এম মহিউদ্দীন, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনার সহকারি পরিচালক (প্রশিক্ষণ) নূর হাসান, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নরসিংদীর সহকারি পরিচালক (প্রশিক্ষণ) কিশোর কুমার সাহা, সাতক্ষীরা কৃষি ও বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ্।

প্রশিক্ষণের প্রথমদিনে ৩০ জন কৃষককে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরও কৃষকদের এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে সাতক্ষীরা কৃষি ও বিপণন অধিদপ্তর।

সাতক্ষীরা কৃষি ও বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ্ জানান, অনলাইন প্লাটফর্মে প্রচারণা করে অনেকেই ব্যবসা গড়ে তুলেছেন। কৃষকদের কাছ থেকে পন্য নিয়ে তারা বিক্রি করে লাভবান হচ্ছেন তবে কৃষকরা এতে কোন উপকৃত বা লাভবান হচ্ছে না। নিজের পন্য অনলাইন প্লাটফর্মে প্রচারণার মাধ্যমে যদি কৃষকরা ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে বিক্রি করতে পারেন তবে তারা লাভবান হবেন। আমরা কৃষকদের অনলাইন প্লাটফর্মে কৃষিপণ্য বিক্রির জন্য উৎসাহিত করছি ও তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগ্রহী কৃষকের পন্য বেচাবিক্রির জন্য আমরা প্রচার-প্রচারণা করে সহায়তা করবো।

তিনি বলেন, বর্তমানে আমের মৌসুম চলছে। অনলাইন প্লাটফর্মে অনেকেই আমের ব্যবসা করছেন। তবে আম চাষীরা অনলাইন ব্যবসার সঙ্গে জড়িত নয়। চলতি মৌসুমে কৃষকরা অনলাইনেও আমের ব্যবসা করতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস