শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অস্ত্রসহ এক ব্যক্তি জনতার হাতে আটক

সাতক্ষীরায় এসএলআর জাতীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে গণধোলইয়ের পর বিজির কাছে সোপর্দ করেছে জনতা।

(১৭ই মে)মঙ্গলবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়ার সামছুর রহমানের রাইস মিলের পাশ থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম রানা (২৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার নারায়ণজোল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

আলীপুর ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাকি জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রানা নামের এক ব্যক্তি খানপুর মোড় দিয়ে ঢালীপাড়ায় ঢোকার সময় সামছুরের রাইস মিলের সামনে স্থানীয় কয়েকজন যুবকের সন্দেহ হয়। তার কোমরে জড়ানো গামছার মধ্যে একটি অস্ত্র দেখতে পেয়ে তাকে দাঁড়াতে বললে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাকে ধরার পর গামছায় মোড়ানো একটি বিদেশী এসএলআর সদৃশ্য জিনিস দেখা যায়। পরে তাকে মারধর দিয়ে ঢালীপাড়া মোড়ে আটকে রাখা হয়। পুলিশ যাওয়ার আগেই বাঁকাল চেকপোষ্টের বিজিবি সদস্যরা অস্ত্রসহ ওই ব্যক্তিকে বিজিবি’র ৩৩ ব্যাটালিয়ন হেডকোয়াটারে নিয়ে যায়।

তবে স্থানীয় একটি সূত্র জানায়, সম্প্রতি ভোমরা সীমান্তের বিপরীতে একটি অস্ত্র খোয়া যাওয়া নিয়ে কয়েকদিন আগে তোলপাড় হয়। এটি সেই অস্ত্র কিনা সেটা বিজিবি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, অস্ত্রসহ এক ব্যক্তিকে জনতা আটক করে রেখেছে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ যেয়ে জানতে পারে ওই ব্যক্তিকে বিজিবি নিয়ে গেছে। অস্ত্রসহ আটককৃত যুবক সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের লেঃ কর্ণেল আল মাহমুদ অস্ত্রসহ এক ব্যক্তিকে আটকের কথা অস্বীকার না করেই বলেন, খোঁজ খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য: ১০ মে অস্ত্রটি ছিনতাই হওয়ার পর তিনি জানিয়েছিলেন, বিএসএফের একটি অস্ত্র হারিয়ে গেছে বলে দাবি করেছে তারা। বর্তমানে বিএসএফ ওদের বর্ডারে অপারেশন চালাচ্ছে। আমাদের এখানেও অপারেশন চালানোর অনুরোধ করেছে। আমাদের সীমান্ত এলাকায় অস্ত্রটি তল্লাশি করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল