রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কমিউিনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে ব্যাণার ও ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।
সেখানে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা.আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘আপনাদের নিজ নিজ বাড়ির পাশের মানুষটি কি করছে সেই খোঁজ নিলে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবেনা। জঙ্গিবাদের দূর্ণামের কারণে সাতক্ষীরা জেলার সন্তানদের প্রমোশন বঞ্চিত হচ্ছে। সেই সাথে জেলা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এবং পিছিয়ে পড়ছে সাতক্ষীরা।’

তিনি আরো বলেন, ‘পুলিশ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক ভূমিকা রেখেছিল। পুলিশ জনগণের অভ্যান্তরের জানমাল রক্ষার্থে অনেকে জীবন দিয়েছে। দেশে অন্যায় করে কেউ আর পার পাবেনা। জীবনে আর কখনও দাঁড়িপাল্লাও আসবেনা।’

কমিউিনিটি পুলিশিং ডে ২০২১ এর আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা’র চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির নির্বাহী সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ প্রমুখ।

এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে কমিউিনিটি পুলিশিং ডে ২০২১ এর উদ্বোধন করা হয়।

এসময় জেলার উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাব ইন্সপেক্টর শেখ হাবিবুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার

অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান
  • হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
  • সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ