বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৩ আগস্ট

সাতক্ষীরায় করোনা উপসর্গে এ মাসের দ্বিতীয় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু

সাতক্ষীরায় ৭দিন পর ফের বেড়েছে করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ সাত জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় আজ ১৩ আগস্ট সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৮৯ জন।

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের মৃত বশির গাজীর স্ত্রী মোমেনা খাতুন (৬০), একই উপজেলার পাতড়াখালী গ্রামের মৃত আমজাদ গাজীর ছেলে নুর ইসলাম গাজী (৭০) ও কলবাড়ি গ্রামের লক্ষন চন্দ্র মন্ডলের ছেলে প্রভাষ চন্দ্র মন্ডল (৭০), কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের পানু মোল্যার ছেলে জবেদ আলী ম্যোল্য (৬৫), একই উপজেলার পরমান্দকাটি গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের ছেলে মুজিবর সরদার (৭০), একই গ্রামের মৃত রাসেক আলী সরদারের ছেলে আমজাদ সরদার (৬৩) এবং একই উপজেলার লক্ষীনাথপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে আলমগীর হোসেন (৩২)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২৮ জুলাই থেকে ১০ আগষ্টের মধ্যে বিভিন্ন সময় তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টার বিভিন্ন সময়ে তারা মারা যান।

এদিকে এমাসের গত ১২ দিনের মধ্যে গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এর পূর্বে গত ৫ আগস্ট জেলায় ৮ জনের মৃত্যু হয়। এছাড়া ২ ও ৭ আগস্ট ৫ জন করে, ৩ আগস্ট ৪ জন, ১, ৪, ৯. ১০ ও ১২ আগস্ট ৩ জন করে, ৬ আগস্ট ২ জন এবং ৮ ও ১১ আগস্ট ১ জন করে রোগীর মৃত্যু হয়। মৃতদের মধ্যে গত ৯ আগস্ট ৩ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া এ মাসে আর সকল মৃত্যু করোনা উপসর্গে হয়েছে।

সামেক হাসপাতাল সূত্র জানায়, ১৩ আগষ্ট সকাল পর্যন্ত মোট ১৪৭ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ১০ জন করোনা পজেটিভ ও বাকি ১৩৭ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন ও সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৩০ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৮ জন।

এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ২৩৩ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৯ দশমিক ৭৪ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ১৫ দশমিমক ৭৪ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে মারা গেছে ৭ জন। এ সময় ২৩৩ টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯২ টি নমুনা পরীক্ষা করে ২০ জনের এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যপিড এন্টিজেন্ট কীটে ১৪১ টি নমুনা পরীক্ষা করে আরো ২৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৯ দশমিক ৭৪ শতাংশ।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার ১২ আগষ্ট পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ২৮১ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ১৬০ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১ হাজার ৩৫ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ১৭ জন। ভর্তি রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ১৫ জন ও বেসরকারি হাসপাতালে ২ জন রয়েছেন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ১৮ জন।

বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৩ জন। সরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৪৭ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ১৮০ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৫২ জন। জেলায় ১২ আগষ্ট পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৬ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৫৮৯ জন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সাতক্ষীরা সদর উপজেলার ৭নং নগরঘাটা ইউনিয়নের রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন