বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা ও উপসগে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫০

সাতক্ষীরায় চলমান বিশেষ লকডাউনের তৃতীয় সপ্তাহের তৃতীয় দিন ছিলো সোমবার।
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১১৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৫০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৪৩ দশমিক ১০ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৪ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন।
এনিয়ে, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬১ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৭৪ জন।

এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালে ২২৯ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এর মধ্যে ২০ জন পজেটিভ রুগী ও বাকীরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৩৯ জন ও আক্রান্ত হয়ে আরো তিন জন ভর্তি রয়েছেন। ইতিমধ্যে সাতক্ষীরার ২৫০ শয্যা বিশিষ্ট্য মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ও সদর হাসপাতালকে সর্বসাধারণের জন্য চিকিৎসার ঘোষণা দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

অপরদিকে, সকাল থেকে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। শহর ও গ্রাম অঞ্চলের হাট বাজার গুলোতে মানুষের ভিড় লক্ষনীয়। স্বাস্থ্যবিধি কিছুতেই মানছেননা তারা। তাই লকডাউন সর্বাত্মক করতে পুলিশ মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রন করছে। এরই মধ্যে শহর ও গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি ঘরে ঘরে জর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে ভুগছেন অধিকাংশ মানুষ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, সাধারন মানুষ কিছুতেই স্বাস্থ্য বিধি মানছেননা। এমন পরিস্থিতিতে লকডাউন আরো জোরদার করতে হবে।
তিনি এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল