রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খাদ্য অধিকার আইন প্রণয়ন করার দাবিতে আলোচনা সভা

সকল মানুষের জীবিকা, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রণয়ন করার দাবিতে মাসব্যাপী খাদ্য অধিকার প্রচারাভিযান ২০২১ এর অংশ হিসাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় বেসরকারি এনজিও সংস্থা প্রগতির আয়োজনে এবং খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশর’র সহযোগিতায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর পাঠ কক্ষে ক্যাব সাতক্ষীরা’র উপদেষ্টা প্রফেসর আব্দুল হামিদ’র সভাপতিত্বে উন্নয়ন সংগঠন প্রগতি’র পরিচালক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ মো. আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সনাক সভাপতি অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবেদুর রহমান সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক মো, আবু জাফর সিদ্দিকী, বরসা’র সহকারী পরিচালক মো. নাজমুল আলম মুন্না, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, কবি জহুরুল কবির প্রমুখ। বক্তারা সকল মানুষের জীবিকা, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রনয়ন করার দাবিসহ সকল মৌলিক চাহিদাকে মৌলিক অধিকার হিসাবে বাস্তবায়নের জোর দাবি জানান।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কুশোডাঙ্গায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগে ৫ জনের নামে থানায় লিখিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের বিদায়লগ্নেও উৎসবে ভাঁটা পড়ে না বাঙালির প্রাণের টানে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী (অ-১৪) ফ্রি সাঁতারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন
  • সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন
  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
  • সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা