শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌর এলাকার টিসিবি কার্ডধারী ও সাধারণ মানুষের মাঝে সরকার নির্ধারিত মূল্যে (ওএমএস বিক্রয় কেন্দ্রে দোকান ডিলার)’র মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের সার্কিট হাউজ মোড়ে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর’র বাস্তবায়নে সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রিয় কমল চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার নবাগত জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মো. জাহিদুল হক, পৌরসভার ৫টি পয়েন্টের ডিলার আয়ুব আলী মল্লিক, মীর হাবিবুর রহমান বিটু, মো. আশিকুজ্জামান, মমতাজ উদ্দিন আহমেদ, শেখ আব্দুস সাফী প্রমুখ। সাধারণ মানুষের সুবিধার্ধে পৌর এলাকার টিসিবি কার্ডধারী ও সাধারণ মানুষের মাঝে সরকার নির্ধারিত মূল্যে (ওএমএস বিক্রয় কেন্দ্রে দোকান ডিলার)’র মাধ্যমে চাল প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি ও আটা প্রতি কেজি ১৮ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি।

সাতক্ষীরা পৌর এলাকার ৫জন ডিলারের মাধ্যমে ৫টি পয়েন্টে রবিবার থেকে বৃহস্পতিবার খোলা বাজারে চাল বিক্রয় করা হবে। এছাড়া সরকারি ছুটির দিনে চাল বিক্রয় বন্ধ থাকবে। পৌর এলাকার ৫টি পয়েন্টে এক একজন ডিলারকে ২ টন করে মোট ১০ টন চাল দেওয়া হবে খোলা বাজারে বিক্রয়ের জন্য।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি