বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাতক্ষীরার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আনুষ্ঠানিক মতবিনিময় সভা করেছেন।

বুধবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, ডিবি ওসি বাবুল আক্তার ও ট্রাফিক ইনন্সপেক্টর শ্যামল চৌধুরী।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের গর্বিত অংশীদার বাংলাদেশ পুলিশ বাহিনী। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ সব কিছুই কাটিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে উন্নয়নের পথে। সাতক্ষীরায় অতীতে ১৩-১৪ সালে স্বাধীনতা বিরধীদের প্রতিহত করেছি। নাশকতা সৃষ্টিকারী ও জঙ্গীবাদের পৃষ্ঠপোষকদের ছাড় দেওয়া হবেনা।

মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে পুলিশ সুপার বলেন, পুলিশ অথবা জনতা যেই হোক মাদকের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। যারা মাদক এবং চোরাকারবারির সাথে জড়িত তাদের তথ্য আমাকে জানাবেন। মাদক ও চোরাকারবারিগণ হচ্ছে সমাজের শত্রু এবং ব্যাধি। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পাশাপাশি আমরা পুলিশ জিরো ট্রলারেন্সে রয়েছি । মাদকের সাথে জড়িত এবং রাষ্ট্র ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আমি আমার পুলিশ নিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ।

সাতক্ষীরার সকল থানা ও পুলিশকে দুর্নীতিমুক্ত ও দালাল মুক্ত করবো। এজন্য আপনাদের সহযোগিতা চাই। আমার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে সাংবাদিকতা। আমার এই সাতক্ষীরা আসার পিছনে এবং সাতক্ষীরাকে জঙ্গি মুক্ত করার পিছনেও সবচেয়ে বেশি অবদান রয়েছে সাংবাদিকদের।

এছাড়া পুলিশের বিরুদ্ধে যেন মিথ্যা বানোয়াট বা অতিরঞ্জিত লেখালেখি না হয় এটা খেয়াল রাখার জন্য সকল সাংবাদিকদের আহবান জানান তিনি। আমি সাতক্ষীরার সকল জনগণের পুলিশ সুপার। আমি সবসময় নিরপেক্ষ থাকবো। তবে যারা শান্ত সাতক্ষীরাকে অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে এ্যাকশন নিতে কোন দিধা করবো না।

সভায় সরাসরি মুক্ত আলোচনায় অংশ নিয়ে সকল প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার মনিরুজ্জামান। ২০১৩-১৪ সালের সাতক্ষীরা আর ফিরে আসবেনা উল্লেখ করে তিনি আরো বলেন, আমি সুন্দর একটি সাতক্ষীরা স্বপ্ন দেখি। সেটা সম্ভব হবে যখন পুলিশ এবং সাংবাদিকদের সম্মিলিত প্রয়াশ থাকবে। সাংবাদিকরা পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার করবেন আশা করি। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, শরিফুল্লাহ কায়সার সুমন, আবুল কাশেম, সেলিম রেজা মুকুল, এম কামরুজ্জামান, অসিম বরন বিশ্বাস, গোলাম সরোয়ার, রামকৃষ্ণ চক্রবর্তীসহ আরও অনেকে।

একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ