মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পারস্পরিক শিখন কর্মসূচীর উপজেলা কর্মশালা

‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ স্থানীয় সরকার বিভাগের আওতায় সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। উপজেলা কর্মশালা’র মাধ্যমে সাতক্ষীরা জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উল্লেখযোগ্য ভালো শিখন চিহ্নিতকরণ এবং প্রাতিষ্ঠানিকীকরণের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

মঙ্গলবার ২০ সেপ্টেম্বরে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন, এইচএলপি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. ইসরাত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম, এইচএলপি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মনিকা মিত্র, সহকারী প্রকল্প পরিচালক মো. ইমরানুর রহমান প্রমুখ।

কর্মশালায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

এছাড়াও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ব্রেকিং দ্য সাইলেন্স এর পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট থেকে ফিন্যান্স এসোসিয়েট এ.বি.এম. ওবায়দুল হক, হেল্প লাইন এসোসিয়েট প্রতিমা মিত্রসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকৃত ৩৭টি ইউনিয়ন পরিষদ প্রকল্প পরবর্তী সময়ে নিজ উদ্যোগ ও বাজেটে পারস্পরিক শিখন কার্যক্রমে ধারাবাহিকতা বজায়রাখাসহ চিহ্নিত ভালো কাজগুলো স্ব-স্ব এলাকায় বাস্তবায়নের জন্য খসড়া কর্মপরিকল্পনা প্রণয়ন করে।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকৃত মোট ৩৭টি ইউনিয়ন পরিষদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা প্রশাসক মহোদয়ের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে দিনব্যাপী এ কর্মশালা সমাপ্ত হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন