বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে শোক দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সাতক্ষীরয় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আয়োজনে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আল মাহমুদ পলাশের নেতৃত্বে খুলনা রোডের মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মিরা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট প্রবীর মুখার্জি, অ্যাডভোকেট পংকজ সরকার ও মনোরঞ্জন মুখোপাধ্যায়, জেলা সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান, সহ-মহিলা বিষয়ক সম্পাদিক মনিরা খাতুন, সহ-সাংস্কৃতিক সম্পাদক স্বরোস্বতি রাণি, সদর উপজেলা সভাপতি কেয়ম উদ্দিন গাজি, পৌর সভাপতি আছাদুজ্জামান লাভলু সহ-সভাপতি সিরাজুল ইসলাম গাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুছা করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু দাস প্রমুখ।

এদিকে বেলা একটার সময় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদর পৌর শাখার উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. জাকির হোসেন, আহসান হাবিব, পৌরসভার সভাপতি আসাদুজ্জামান লাভলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুছা করিম প্রমুখ।

দুপুরে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা কার্যালয় খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক লায়লা পারভীন সেজুতি এবং সংগঠনের জেলার বিভিন্ন নেতা-কর্মীরা।

অনুরূপভাবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা সদর উপজেলা শাখার ফিংড়ী, লাবসা, বাশদহা, বল্লী, আগড়দাড়ি ও ধুলিহর ইউনিয়ন, সহ অন্যান্য উপজেলার বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী (অ-১৪) ফ্রি সাঁতারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মোঃবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নেবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
  • সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • চায়ের কাপে নির্বাচনী ঝড়, সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে আলোচনার কেন্দ্রে যারা