রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বজ্রপাতে নিহত দুই

মুহুর্মুহু বজ্রপাতের বিকট আওয়াজে কাঁপলো সাতক্ষীরা। রবিবার (৬ জুন) বিকাল থেকে টানা তিনঘন্টা ধরে বজ্রপাতের বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে সাতক্ষীরার আকাশ। এসময় মুহুর্মুহু বজ্রপাত হতে থাকে। সেই সাথে বিদ্যুৎ চমকাতে থাকায় জেলাজুড়ে ভীতিকর অবস্থা বিরাজ করে। জ্যৈষ্ঠের আকাশ থেকে দীর্ঘদিন পর অঝরে ঝরেছে বৃষ্টি।

এদিকে বজ্রপাতে সাতক্ষীরায় দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মো: বজলুর রহমানের কন্যা মোছা: রাবেয়া খাতুন (২০) এবং তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের হরিণখোলা গ্রামের আশুতোষ মন্ডলের ছেলে মৎস্যঘের ব্যবসায়ী কিশোর মন্ডল (৩৭)।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে আমাদের সীমান্ত প্রতিনিধি আসাদুল হক জানান, সোমবার আছরের আজানের পূর্ব থেকে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হয়। নামাজ পড়ার জন্য ওজু করতে বারান্দার নিচে নামার সাথে সাথে তাঁর উপর বজ্রপাত হয়। এতে ঘটনা স্থলে তাঁর মৃত্যু হয়।

অপরদিকে তালা উপজেলার নগরঘাটা ইউপি সদস্য জাহঙ্গীর হোসেনের উদ্ধৃতি দিয়ে আমাদের পাটকেলঘাটা প্রতিনিধি মুজিবুর রহমান জানান, ৬ জুন রবিবার বিকাল ৫টার সময় হরিণখোলা গ্রামের আশুতোষ মন্ডলের ছেলে কিশোর মন্ডল (৩৭) মৎস্য ঘের থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ