মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদে উদ্যোগে সকাল-সন্ধ্যা গণঅনশন

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন
প্রণনয়, দেবোত্ত সম্পত্তি সংরক্ষণ আইন প্রণনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পাব্যর্ত শান্তি চুক্তি ও পাব্যর্ত ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নসহ ৭ দফা দাবীতে সাতক্ষীরায় সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখা ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখা।

শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ
ঘণঅনশন কর্মসূচি পালন করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রেসিডিয়াম সদস্য বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে
গণঅনশন ভাঙান এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ
রবি।

গণঅনশন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য প্রেসিডিয়াম সদস্য শুধাংশু শেখর সরকার, সোমনাথ ব্যানার্জী, পৌল সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন।

অধ্যক্ষ শিবপদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, সাংগঠনিক সম্পাদক অসীম দাশ সোনা, স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক ও উন্নয়ন কর্মী মাধব দত্ত, জেলা মহিলা পরিষদ নেত্রী জ্যোৎস্না দত্ত, সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, বিশিষ্ট ব্যবসায়ী দিনবন্ধু মিত্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতা অ্যাড. তারক মিত্র, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক সুজন বিশ্বাস, যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক
মিলন কুমার রায়, ঐক্য পরিষদ নেতা সঞ্জীব ব্যানার্জী, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষ প্রমুখ।

গণঅনশন কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখা এবং এর অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র দাশ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া