বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি

সাতক্ষীরায় বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (২১ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় সদর উপজেলার সুলতানপুর সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী পরিবারের প্রতিবেশীদের ধারণা- ভোরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, সুলতানপুর মনিরুজ্জামান কুরবানের বাড়িতে ছাদের উপর থেকে ঘরে চেতনানাশক স্প্রে করে চোরের দল। পরিবারের সকলে অচেতন হয়ে পড়লে তারা বাড়িতে ঢোকে। আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গহনা, কাপড়, মোবাইল ফোনসহ মালামাল চুরি করে নিয়ে যায়। তবে দুপুর পর্যন্ত বিষয়টি কেউই বুঝতে পারেনি। সাড়াশব্দ না পেয়ে দুপুরের দিকে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ঘরে সবাইকে অচেতন থাকতে দেখে। পরে তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান জানান, পরিবারের সকলের চিকিৎসা চলছে। তারা এখনও স্বাভাবিক হতে পারেনি। এজন্য স্পষ্ট করে ঘটনা বলা সম্ভব নয়।

এলাকাবাসী জানায়, এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে সুলতানপুর মিশন সরকারি প্রাইমারি স্কুলের পিছনে অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমানের বাড়িতে চুরি হয়। এর কয়েকদিন আগে একই এলাকার ডা. আব্দুর রাজ্জাকের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

সদর থানার পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘবদ্ধ চোরচক্র এ ঘটনা ঘটিয়েছে। তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি