শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের সাথে নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির মতবিনিময়

সাতক্ষীরার বেতনা ও মরিচ্চাপ নদী খননের পাশাপাশি টিআরএম পদ্ধতি চালুর দাবিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির বাবু আদিত্য মল্লিক।

মতবিনিময় সভায় জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় উপস্থিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি কমিটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম, জেলা পানি কমিটির সভাপতি মিজানুর রহমান, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিছুর রহিম, নাগরিক আন্দোলন মঞ্চ কমিটির সাধারণ সম্পাদক এড, ফাইমুল ইসলাম কিসলু, জেলা জাসদ সভাপতি শেখ ওবায়দুর সুলতান বাবলু, বাংলাদেশ জাসদ সভাপতি সরদার কাজেম আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ন্যাপ সভাপতি হায়দার আলী শান্ত, সাংবাদিক নাজমুল হোসেন মুন্না।

এছাড়াও বক্তব্যে রাখেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সিনি. সহ সভাপতি আব্দুস সামাদ, আবু সুফিয়ান সজল, সেলিম হোসেন (সাংবাদিক), উৎপাল মন্ডল, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলি, সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলু, লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শুধু নদী খনন করে নদী রক্ষা করা সম্ভব নয়। নদী বাঁচাতে হলে টিআরএম এর মুল কাজ। পাশাপাশি অন্তঃনদী সংযোগের মাধ্যমে নদী প্রবাহ ফিরে আসবে। কাকশিয়ালী আদি যুমনা সরাসরি ইছামতি নদীর সাথে যুক্ত আছে। এই নদীর মুখে কোন সুইজগেট নির্মাণ করা হয়নি। বক্তারা আরও বলেন, কলারোয়া ভিই খালির মাধ্যমে নৌ খালের সাথে বেতনার সংযোগ ও কালীগঞ্জের উজিরপুর ত্রি মোহনা থেকে মাধ্যমে আশাশুনিতে মরিচ্চাপ নদীর সংযোগ করতে হবে। সাতক্ষীরা বাঁচাতে টিআরএম পাশাপাশি অন্তঃনদী সংযোগ করা জরুরী। বেতনা ও মরিচ্চাপ নদী পুনরুজ্জীবনে দ্রুত পদক্ষেপ গ্রহন করতে হবে। তাই বেতনা ও মরিচ্চাপ নদী খননের পাশাপাশি টিআরএম পদ্ধতি চালু করতে হবে।

তাহলে ১৫ লাখ মানুষ দুর্যোগ থেকে মুক্তি দেওয়ার লক্ষে এসব কার্যকারী উদ্যােগ গ্রহন করার দাবি জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত