বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক ৭ বারের সভাপতি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভূমিহীন নেতা, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক আবু আহমেদ এর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) শহরের চায়না বাংলা মোড়ে জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী শেখ ফিরোজ হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কায়েস, বিল্লাল মোল্লা, রং শ্রমিক শফিকুল ইসলাম, আমজেদ, কারেন্ট মিস্ত্রী হাফিজুল ইসলাম, রিকশা চালক মনু, মিলন, সেলুন শ্রমিক নিতাই, ভ্যান চালক আব্দুল কালাম, আক্তার হোসেন, লিবার শ্রমিক বাবু, রমজান, যুবনেতা রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরার সাংবাদিকতা ও রাজনৈতিক প্লাটফর্মে আবু আহমেদ এর বিচরণ অন্যান্য। যা কোনভাবেই সাতক্ষীরাবাসী অস্বীকার করতে পারে না। তিনি একজন সামাজিক ও রাজনৈতিক নেতা। জেলাব্যাপী তাঁর গ্রহণযোগ্যতা সমধিক। সেই সুবাধে বিভিন্ন নির্যাতিত, নিপিড়িত ব্যক্তি তার কাছে সহযোগিতার নেওয়ার জন্য আসেন। সম্প্রতি জাল কাগজপত্র দেখিয়ে শহরে ও শহরতলির বহু লোকের জমি দখলের পর জালিয়াত চক্রের প্রধান কাজী আতিক, রসুলপুরের সাবেক জামাত-শিবির ক্যাডারদ্বয় আকবর আলী ও মুন্সিপাড়ার আব্দুস সালাম ওরফে গুটি সালাম রসুলপুরে ৫৯ শতক জমি রেকর্ডীয় মালিকদের কাছ থেকে জালিয়াতিপূর্ন কাগজপত্রের ভিত্তিতে হাতিয়ে নেওয়ার পায়তারা করছে। এরপরে ওই জমির মালিকরা আবু আহমেদ এর কাছে নৈতিকা সহায়তার জন্য এসেছিল। তারা আবু আহমেদকে সামনে রেখে একটি সালিশের মাধ্যমে জমির বিরোধটি মিমাংসা করতে চেয়েছিল। কিন্তু সেটি ওই গ্যাং লিডাররা না করে বরং আবু আহমেদ এর নেতৃত্বে একদল ব্যক্তি ওই জমি দখলের পায়তারা করছে বলে অভিযোগ করেন। ঐ ঘটনার সাথে আবু আহমেদ কোনভাবেই জড়িত নয়।

বক্তারা আরও বলেন, জেলা থেকে আবু আহমেদ এর সম্পাদিত পত্রিকা দৈনিক কালের চিত্রে জমির জাল দলিল জালিয়াতি চক্রের হোতা সালাম-আকবর-আতিক গ্যাংদের নিয়ে ধারাবাহিকভাবে কয়েকটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরে ওই গ্যাং লিডার সহ তাদের চক্রের সদস্যরা তাঁর (আবু আহমেদ) উপর বিভিন্ন ষড়যন্ত্র করতে অপচেষ্টায় লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় গত ০৫ জুলাই সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ওই চক্রের ইন্ধনে কিছু ব্যক্তি একটি কথিত মানববন্ধনে আবু আহমেদকে জড়িয়ে বিভিন্ন করুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঐ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে অপচেষ্টা এবং ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার জোর দাবি করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা