রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটকারীদের ব্যবস্থার দাবী

সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় চাঁদাবাজ-ভূমিদস্যু বাহিনী কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন দেবহাটা উপজেলার হাদীপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে জাহিরুল হাসান (৫০)।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দেবহাটা উপজেলার পারুলিয়া, কালিগঞ্জ ও নলতা বাজারে আমার সানটাইম ইলেকট্রেনিক্স নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে আমি সুনামের সহিত ব্যবসা বানিজ্য পরিচালনা করে আসছি। সেখানে ইলেকট্রেনিক্স জিনিসপত্র, ফার্নিচার ও মোটর সাইকেল বিক্রয় করে থাকি। কিন্তু নলতা গ্রামের জাপান প্রবাসী অহিদুজ্জামান তার ভ্রাতা মালেকুজ্জামানকে দিয়ে এলাকায় একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ এবং ভ‚মিদস্যু সিন্ডিকেট তৈরী করেছেন। এই চাঁদাবাজ সিন্টিকেটের অন্যান্য সদস্যরা হচ্ছে পূর্ব নলতা গ্রামের আবু তালেব শেখ, সোনা টেকারী গ্রামের নাহিদুল ইসলাম, ঘোনা মাঘরী গ্রামের কুদ্দুস মোড়ল ও তার পুত্র আমিনুর রহমান ওরফে আমিন, নলতা সৌদিয়া ভিলার আব্দুস ছাত্তার এবং পূর্ব নলতা গ্রামের কামাল হোসেন ও তার পুত্র শাকিল হোসেন (রুপম), কাশেমপুর গ্রামের শফিকুল, খোকনসহ আর ২০/২৫ জন। এই চক্রটি সম্প্রতি আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় তারা আমার ও আমার ছেলে নাঈমুর রহমানের নামে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। এ মামলায় আমরা জেলে থাকা কালীন (গত ৯ ও ১০ এপ্রিল) আমার ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন ভাংচুরসহ নগদ ৮ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধন করে। এতে আমার একমাত্র কন্যা মালেশিয়া হতে বিবিএ শেষ করা শিরিনা আক্তার বাধা দিলে তারা ত্রাস সৃষ্টি করাসহ আমার কন্যাকেও মারপিট ও লাঞ্চিত করে। এ ঘটনায় আমার কন্যা থানায় মামলা করার কারনে তারা আমাদেরকে জীবন নাশের হুমকি দিচ্ছে।

তিনি বলেন, উক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ বাহিনী এলাকায় রাম রাজত্ব কায়েক করে চলেছে। এলাকার সাধারন মানুষ তাদের বিরুদ্ধে একটি কথাও বলতে সাহস পান না। তিনি আরো বলেন, আমি ও আমার পুত্র সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে এ ঘটনার প্রতিবাদ করিলে তারা আবারও ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে জানায়, টাকা না দিলে তোকে এবং তোর পরিবারকে দুনিয়া থেকে সরিয়ে দেব। আমি বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট আদালত নির্বাহী ম্যাজিঃ আদালতে এবং বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা করেও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছিনা।

এমতাবস্থায় তিনি (জাহিরুল) উক্ত চাঁদাবাজ-ভূমিদস্যু বাহিনীর হাত থেকে তার ও তার পরিবারকে রক্ষাসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দ্রæত হস্তক্ষেপে কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ