রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সনাতন ধর্মালম্বীদের মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

অসাম্প্রদায়িক চেতনার জ্বলন্ত দৃষ্টান্ত সনাতন ধর্মালম্বীদের মনসা ও বিশ্বকর্মা পূজা। আর এই সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবারও শনিবার থেকে ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু হওয়ার কথা থাকলেও সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ রোববার (১৮ সেপ্টেম্বর) এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ের বটতলায় চলছে মনসা ও বিশ্বকর্মা পূজার কার্যক্রম। পূজা উপলক্ষে বেহুলা লখিন্দরের ভাসান গানের পালা শুরু হয়। হিন্দু নর নারীরা সেই বটতলায় পূজা দিচ্ছেন। নিজেদের মনস্কামনা পূরণে নানা ধরনের মানত করছেন তারা। এবারের এই পূজায় পুরোহিতের দায়িত্ব পালন করছেন পরিতোষ কুমার চক্রবর্তী। সহযোগিতায় ছিলেন তাপস চক্রবর্তী, গৌতম ব্যানার্জি, সৌমেন চক্রবর্তী।

শনিবার দুপুরে মনসা তলায় পূজা পরিদর্শনে আসেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, পলাশপোল পূজা কমিটির সহ সভাপতি গোষ্ঠ বিহারী মণ্ডল, সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, মনসাতলা মনসা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার রায়, মিলন বিশ্বাস, প্রমুখ।

এবারের গুড় পুকুরের মেলা ১৫ দিনের জন্য অনুমতি দিয়েছে প্রশাসন। প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে এই মেলা বসে। শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে বসে শত শত দোকান পাট। গ্রামীন লোকজ ঐতিহ্যের পশরা সাজিয়ে চলে বেচাকেনা। তিনশ’ বছর যাবত এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রসঙ্গত: ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর এ মেলায় ভয়াবহ বোমা হামলার ঘটনার পর থেকে কয়েক বছর গুড়পুকুর মেলা বন্ধ ছিল। এরপর ২০১১ সাল থেকে ফের চালু হয় মেলাটি। তবে মেলার সেই প্রাণময় দিনগুলি আর নেই। সীমিত পরিসরে মেলা শহরের আব্দুর রাজ্জাক পার্কে বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক