শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই সাবেক র‌্যাব সদস্য খুন

সাতক্ষীরার বলাডাঙ্গায় ভাইয়ের চাপাতির কোপে গুরুতর আহত বরখাস্ত র‌্যাব সদস্য আজিবর রহমান তিন দিন পরে সোমবার সকালে মারা গেছেন।

তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত শুক্রবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে বড় ভাই আফসার আলীর চাপাতির কোপের শিকার হন তিনি।

আজিবার রহমান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত শহর আলীর ছেলে।

নিহতের আরেক ভাই রস্তম আলী জানান, ‘বড় ভাই আফসার আলী ও আজিবর রহমান দুইজনে একসাথে গরুর মাংসের ব্যবসা করতেন। গত শুক্রবার রাত ৯টার দিকে ব্যবসার টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আফসার আলী ঘর থেকে চাপাতি নিয়ে এসে আজিবর রহমানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে আজিবর রহমানকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান আজিবর। তার মরদেহ আনার প্রক্রিয়া চলছে।’

আজিবার রহমানের শ্যালক শাহিন হোসেন জানান, ‘আজিজুর রহমান ঢাকার র‌্যাব-১০ এ কর্মরত ছিলেন।স্থানীয় একটি হোটেলে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হন তিনি। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এনিয়ে বিভাগীয় মামলা চলছিল। আগামী ১০ মে সেই মামলায় চুড়ান্ত আদেশের দিন ছিল।’

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল জানান, ‘এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’

আফসার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত