রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাছ ধরার বিপুল পরিমান সরঞ্জামসহ নৌকা উদ্ধার

সাতক্ষীরায় সুন্দরবনের অভয়ারণ্যে ৩ জেলে আটক

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহিনে ৫২নং কম্পার্টমেন্টের আওতায় মনসা খালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার সময় মালামাল সহ ৩ জেলেকে হাতে নাতে আটক করেছে সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা।

সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান ঘটনা বলেন, ‘শনিবার সকালে স্মার্ট পেট্রল টিমের দলপতি কোবাতক বন স্টেশন অফিসার (এসও) নাসির উদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় বন বিভাগের স্মাট পেট্রল টিম শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মৃত জাফর আলী গাজীর ছেলে হযরত গাজী (৫১), এবং একই এলাকার বাসের গাজীর ছেলে রেজাউল গাজী (৫৫) ও জিয়াদ সরদারের ছেলে সন্তোষ সরদার (৫৫)কে বিপুল পরিমান মাছ ধরার বিপুল পরিমান সরঞ্জাম সহ আটক করে।’

এসিএফ হাসান জানান, ‘জেলেদের ব্যবহৃত একটি নৌকা, তিনটি জাল, তিনটি ড্রাম, ১০ কেজি মাছ ও দা সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়। আটক জেলেদের বন আইনে মামলা রুজ্জু করে আদালতে প্রেরণ করা হচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল