সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সোনালী ব্যাংকের এজিএম মনোতোষ সরকার সাময়িক বরখাস্ত

সাতক্ষীরায় সোনালী ব্যাংক লিমিটেড অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মনোতোষ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এমন পোস্ট ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করায় সাময়িক বরখাস্ত হয়েছেন।

গত ২৬ জুলাই সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শওকত জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। যার স্মারক নম্বর- এইচআরএমডি/ওএমডি/সেকশন-১/৫৬৯০।

ওই আদেশে উল্লেখ করা হয়, মনোতোষ সরকার (জি-৩৫৯৪০) অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে পারে- এমন একটি সাম্প্রদায়িক পোস্ট শেয়ার করেছেন। যা ব্যাংকের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে সুযোগ সৃষ্টি করে। এর প্রেক্ষিতে সোনালী ব্যাংক লিমিটেড কর্মচারী চাকরি প্রবিধানমালা-২০০৮-এর ৪৪ (১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মনোতোষ সরকারকে স্মারকজারির তারিখ হতে এ ব্যাংকের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

মানোতোষ সরকার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের রমেশ কুমার কর্মকারের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা পৌরসভার উত্তর কাটিয়ায় বসবাস করেন।

সাময়িক বহিষ্কারের বিষয়টি স্বীকার করেছেন ব্যাংক কর্মকতার্  মনোতোষ সরকার।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক