সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি, আলোচনা সভা ও খাদ্য বিতরণ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী বলেছেন, ‘বতর্মান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এবং দেশকে রক্ষা করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। দেশ এখন উপনিবেশিকদের হাতে চলে গেছে। জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। সেই জনগণকে বাদ দিয়ে সরকার আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের উপর নির্ভর করে দেশ পরিচালনা করছে। এদের উপর নির্ভর করে দেশকে একটি তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে সরকার।’

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের আমতলা মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও খাদ্য বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক পিপি ইফতেখার আলী আরো বলেন, ‘দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতেন। কারণ বেগম জিয়া দেশের মানুষের কথা চিন্তা করতেন। তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। সেই কষ্টার্জিত স্বাধীনতা রক্ষায় বেগম জিয়া আপোষহীন ভাবে দেশ পরিচালনা করেছেন। এখনো আপোষহীন ভাবেই রয়েছেন। তাঁকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখলেও সরকারের পাতানো ফাঁদে এবং প্লোভনে সায় না দিয়ে কারাগারে আছেন।’

গণতন্ত্রের মাতা বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুণরুদ্ধারে আগামীতে স্বেচ্চাসেবকদল অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি কক্তৃতায় তিনি উল্লেখ করেন।

সেইসাথে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বেগম খালেদার জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে থাকার আহবান জানান ইফতেখার আলী।

র‌্যালি, আলোচনা সভা ও খাদ্য বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক।ৎ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, হাবিবুর রহমান হবি প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরদার, আব্দুল মুজিদ, নিজামউদ্দিন, সিদ্দিক, নুরুজ্জামান, আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান হাবলু, আসলাম পারভেজ শাহীন, জাকির হোসেন আখিল, সেলিম আহমেদ, সোহেল, সাইফুল, আমিনুর, সাইফুর রহমান, মনিরুল ইসলাম, আবুল কাশেম ভুট্টো, প্রচার সম্পাদক শেখ আজিজুর রহমান (সেলিম), দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম (শামীম), সদস্য রাজীবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক,

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক আজিজুর রহমান সেলিম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রমবিস্তারিত পড়ুন

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরে হামলার শিকার বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচের কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন

দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার রেশ কাটতে নাবিস্তারিত পড়ুন

  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী