মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালবাসায় শায়িত হলেন আনিছুর রহমান

চায়না বাংলা, সিবি হসপিটাল, বরসা ট্যুরিজম’র এমডি ও দৈনিক সুপ্রভাত সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাযায় হাজার হাজার মানুষের ঢল নামে। জানাযা নামাজে ইমামতি করেন পারকুখরালী জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল হামিদ।

সোমবার (২৭ ডিসেম্বর) বাদ যোহর দুপুর ২টায় শহরের বাটকেখালী কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কানায় কানায় ভরে যায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় ময়দান।

জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি শোকে এতটা স্তব্ধ হয়ে পড়েন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেন এবং কেঁদে ফেলেন।

এসময় অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আইনুল ইসলাম নান্টা ও এ.কে.এম আনিছুর রহমানের পিতা আজিজুর রহমান, বড় ছেলে খালিদুর রহমান প্রমুখ।

জানাযা নামাজ শেষে এ.কে.এম আনিছুর রহমানের মরদেহে পূর্ষ্পাঘ্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার মরদেহে পূর্ষ্পাঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। এর আগে সকালে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) একেএম আনিছুর রহমানের বাড়ি গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

পরে জানাযা নামাজের আগে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ মরহুমের বাড়িতে মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। একেএম আনিছুর রহমানের জানাযা নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, দৈনিক যুগেরবার্তা সম্পাদক আবু নাসের মো. আবু সাঈদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. সৈয়দ এখতেখার আলী, সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম, ডা. মনোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বেলা ১ টার দিকে দুবাইয়ের আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

এ.কে.এম আনিছুর রহমানের জানাজা উপলক্ষে শহরের বাটকেখালী এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। ধারণা করা হচ্ছে, স্মরণকালের বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাযায় জেলার রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সংগঠন ও হাজার হাজার মুসুল্লীরা অংশ নেয়। জানাযা শেষে এ.কে.এম আনিছুর রহমানকে শেষ দেখা দেখতে আসা মানুষের ভীড় সামলাতে হিমশিম খেতে হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা