সাতক্ষীরায় হিজড়া জনগোষ্ঠিদের নকশীকাঁথা ও বিউটিশিয়ান প্রশিক্ষণের উদ্বোধন


সরকারের অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির মানুষকে কর্মক্ষম করে গড়ে তুলে মূল স্রোতে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবাহিত হচ্ছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরা হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়েেন বিউটিশিয়ান ও নকশিকাঁথা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১২ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ আয়োজিত এবং স্বদেশ-সাতক্ষীরার কোর্স পরিচালনায় ১০ অক্টোবর ২০২২ সোমবার দুপুরে শহরের ম্যানগ্রোভ সভাঘরে লো সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) ােঃ আব্দুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। সমগ ্রঅনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লো তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবর রহমান, লাইট হাউস ডিআইজির ম্যানেজার সনজু মিয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে প্রশিক্ষিত করে মূল ¯্রােতে ফিরিয়ে এনে অর্থনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করতে সর্বাত্মক চেষ্টা করছে এবং নানামুখি কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার হিজড়া জনগোষ্ঠির সদস্যদের ১২ দিনব্যাপী নকশীকাঁথা ও বিউটিশিয়ান প্রশিক্ষণের আয়োজন করেছে।
প্রশিক্ষণ পরিচালনা করেন বিউটিশিয়ান মোছলেমা খাতুন মুন্নি ও নকশীকাঁথা প্রশিক্ষক আলেয়া খাতুন মিলি। চল্লিশ জন হিজড়াা (তৃতীয় লিঙ্গ) ১২ দিনব্যাপী এই বিউটিশিয়ান ও নকশীকাঁথা তৈরি বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। সমগ্র প্রশিক্ষণ আয়োজনে সহযোগিতা করেছে লাইট হাউজ ডিআইজি, সাতক্ষীরা জেলা কার্যালয়ের কর্তৃপক্ষ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন


