সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারা দেশে করোনায় ও উপসর্গে দেড় শতাধিক মৃত্যু

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই তালিকায় যুক্ত হচ্ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি সম্প্রতি বেড়েছে সুস্থতার হারও।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত তথ্য অনুযায়ী, সারাদেশে অন্তত ১৬৩ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের ৯ জন, জামালপুরের ৪ জন, নেত্রকোনার ৩ জন, টাঙ্গাইলের ১ জন, কিশোরগঞ্জের ১ জন ও গাজীপুরের ১ জন রয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রয়েছেন ৪৩৮ জন রোগী। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন। নতুন ভর্তি হয়েছেন ৭৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন।

চট্টগ্রাম: চট্টগ্রামে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লা: কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
চাঁদপুর: চাঁদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা ও সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন।
খুলনা: খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ: ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা ও করোনা উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুর: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইল: টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন রোগী।
কি‌শোরগ‌ঞ্জ: কি‌শোরগ‌ঞ্জে ক‌রোনায় আক্রান্ত হয়ে ৩ জ‌নের মুত্যু হয়েছে।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়: পঞ্চগড়ে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
দিনাজপুর: দিনাজপুরে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
এর আগে সোমবার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, সারাদেশে একদিনে ২৪৭ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১৯ হাজার ৫২১ জনে।

এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয় ১৫ হাজার ১৯২ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক