শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সাতক্ষীরা‘র পরিচিতি সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠান

সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সাতক্ষীরা জেলার শাখার পরিচিতি সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১:০০ টায় সাতক্ষীরা সিটি কলেজের কৃষি ডিপ্লোমা ভবনের ২১৬ নং কক্ষে এ সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সাতক্ষীরা জেলার শাখার পরিচিতি সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈরি আবহাওয়ার কারণে স্বল্প পরিসরে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস, সাবেক মেম্বর, ৭ নং ওয়ার্ড, ১০ নং আগরদাড়ী ইউনিয়ন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সাতক্ষীরা জেলার শাখার সভাপতি প্রভাষক পবিত্র কুমার মন্ডল, সাতক্ষীরা সিটি কলেজ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সাতক্ষীরা জেলার শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, সাতক্ষীরা। অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল মোমিন, সাতক্ষীরা সিটি কলেজ, প্রভাষক পরিতোষ কুমার, সাতক্ষীরা সিটি কলেজ, প্রভাষক রতন কুমার দাশ, ডে-নাইট কলেজ, সাংবাদিক রফিকুল আলম, বিশেষ প্রতিনিধি, দৈনিক যুগের বার্তাসহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতি প্রভাষক পবিত্র কুমার মন্ডল তার বক্তব্যে বলেন- সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সমাজের বিভিন্ন অসংগতি ও মানুষের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে, যেমন- নিজ এলাকায় বসবাসরত শারিরীক এবং মানসিকভাবে নির্যাতিত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত মানুষ যাতে আইনি সহায়তা পেতে পারে সে জন্য কাজ করা। এলাকার সহজ সরল মানুষ যাতে মিথ্যা মামলার হয়রানি ও অসৎ মানুষের খপ্পরে না পরে এবং দালালের উৎপাত হইতে রক্ষা পায় সেজন্য কাজ করতে হবে যাতে দালালের উৎপাত বন্দ হয় সে জন্য কাজ করতে হবে। এতে করে এলাকার সহজ সরল মানুষের উপর অযাথা হয়রানি কমবে এবং বিজ্ঞ আদালতের উপর মামলার চাপ কমে আসবে। সৎ চরিত্রবান অসহায় মানুষের ভয়ভিতি দুর করতে সাথে নিয়ে মামলার কাগজ উত্তলন করে মামলার বিষয় অবগত করা। অসহায় অসচ্ছল নির্যাতিত বিনা অপরাধে আটক, বিনা বিচারে দরিদ্র মানুষ ও অসহায় সাধারন জনগোষ্টির মানবাধিকার লংঘিত হলে তাদের জন্য আইনি সহায়তা এবং বিভিন্নভাবে মানব বন্ধন, প্রেস করফারেন্স করে সরকারের সংশ্লিষ্ট বিভাগ সচেতন করে শুষ্ঠ বিচার দাবি করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করা।

অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন- সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সাতক্ষীরা জেলার শাখার যুগ্ন সম্পাদক মো: জাহাঙ্গীর সরদার। অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব