শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিঁধ কেটে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

জামালপুরের সরিষাবাড়িতে সিঁধ কেটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কনক হাসানকে (২৫) আটক করেছে র‌্যাব।

রোববার (২১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে রাজধানীর ডেমরা থেকে তাকে আটক করা হয়।

জামালপুর র‌্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

কনক হাসান উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কাদেরের ছেলে।

এম এম সবুজ রানা জানান, কনক হাসান ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। এত রাজি না হলে স্কুলে যাওয়ার সময় তাকে উত্ত্যক্ত করতেন কনক। পরে ১২ আগস্ট রাত ৩টার দিকে কনক সিঁধ কেটে ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে ধর্ষণ করেন। ঘটনায় পরদিন স্কুলছাত্রীর বাবা মামলা করেন। এরপর থেকে কনক হাসান পলাতক। তবে কনকের পরিবার প্রভাবশালী হওয়ার মামলা তুলে নিতে স্কুলছাত্রীর পরিবারকে হুমকি দেওয়া হয়। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে। তাকে রাতে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত