শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিরাজগঞ্জে ৩২ লাখ টাকার হেরোইনসহ আটক ২ মাদক কারবারী

সিরাজগঞ্জের তাড়াশে ৩২৫ গ্রাম হেরোইন দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ১২ এর সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তাড়াশ থানার বারুহাসগামী রাস্তার উপর এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিংহগাঁতী মধ্যপাড়া এলাকার মৃত গোলবার হোসেনের ছেলে জমিন আলী (৩৬) ও একই উপজেলার বালসাবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে আবু ওয়াজকুরুনী (৩৫)।

র‌্যাব ১২ এর মিডিয়া অফিসার এম.রিফাত-বিন-আসাদ শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশের বারুহাসগামী রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২৫ গ্রাম হেরোইন যার মূল্য প্রায় ৩২ লাখ টাকাসহ দুই শীর্ষ মাদক কারবারীকে আটক করা হয়।

এছাড়াও মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ তাদের কে সংশ্লিষ্ট থানায় হস্তানত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম

বট ও গুপ্ত শুধু জামায়াত ও আওয়ামী লীগে নয়, বিএনপির মধ্যেও আছেবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। ICTবিস্তারিত পড়ুন

এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

রাঙ্গামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকদের লক্ষ্য করে গুলিবর্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীরবিস্তারিত পড়ুন

  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু