শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের গোয়াইনঘাট থানার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে চিনি আনতে গিয়ে খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিছনাকান্দি ইউনিয়নের ভগাইয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাওসার আহমেদ (৩৫) ওই ইউনিয়নের ভগাইয়া দক্ষিণ পাড়ার রোশন আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাওসার চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত। শুক্রবার বিকালে চোরাইপথে ভারত থেকে চিনি আনার জন্য বিছনাকান্দি সীমান্ত অতিক্রম করে ভারতে যান। এ সময় ভারতের একটি বাগান থেকে খাসিয়া পাহারাদার তাকে দেখে গুলি ছুড়লে নিহত হন। পরে কাওসারের সঙ্গে থাকা অন্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে চিনি আনতে গিয়ে খাসিয়াদের গুলিতে কাওসার নিহত হন। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান