সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমান্ত থেকে ভারত ও মিয়ানমারের ১৩২৬ নাগরিক আটক

অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ১ হাজার ২৯৮ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদেরও নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

পাশাপাশি সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২২৫ কোটি ৮৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪৩ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৪৫ জন বাংলাদেশি নাগরিক ও ২৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ১ হাজার ২৯৮ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবির অভিযানে জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৯৮৬ গ্রাম স্বর্ণ, ১৪ হাজার ৩০২টি শাড়ি, ১৫ হাজার ২৩টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল, তৈরিপোশাক, ২৭ হাজার ৬৫২ মিটার থান কাপড়, ২ লাখ ৫০ হাজার ৭২২টি কসমেটিকস সামগ্রী, ৩ হাজার ১৪৯ ঘনফুট কাঠ, ২ হাজার ২৬৫ কেজি চা পাতা, ৪ লাখ ১৬ হাজার ৭১১ কেজি চিনি, ৪ হাজার ১৩০ কেজি সার, ৮৬ হাজার ৭৫০ ঘনফুট কয়লা, ২০ হাজার ৪৪০টি মোবাইল ডিসপ্লে।

৪০ হাজার ৬৪০টি চশমা, ৯৪২ কেজি সুতা/কারেন্ট জাল, ১৫ হাজার ৩৩৪ কেজি সুপারি, ৯০ হাজার ৯০৪ কেজি রসুন, ১ হাজার ৩১৮ কেজি পেঁয়াজ, ২২ হাজার ৮৮৯ কেজি জিরা, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ২১টি ট্রাক, ২৪টি পিকআপ, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯টি ট্রলি, ৩৪৭টি নৌকা, ৫৩টি সিএনজি/ইজিবাইক, ৮১টি মোটরসাইকেল এবং ২৪টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ৩টি গান জাতীয় অস্ত্র, ১টি রাইফেল, ১টি রিভলবার, ৩টি গেনেড, ১টি রকেট বোম্ব, ২টি ম্যাগজিন এবং ২৭০ রাউন্ড গুলি।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৫ লাখ ৯০ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ১৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর