সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে অবমুক্ত করা ভোঁদড়কে পিটিয়ে হত্যা, অপরাধীকে শাস্তির দাবি

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতে পাচারকালে সম্প্রতি উদ্ধার হওয়া দুটি ভোঁদড় (উদবিড়াল), ছয়টি খরগোশ ও একটি ঈগল পাখি সুন্দরবনে অবমুক্ত করা হয়। তবে পাচারের কবল থেকে বাঁচলেও বুধবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের রবীন্দ্রনাথ ঠাকুর ও ঝন্টু বর্মনের পুকুরে একটি ভোঁদড় গেলে জাল দিয়ে ধরে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে মালিকপক্ষ।

বিলুপ্তপ্রায় ভোঁদড় পিটিয়ে হত্যায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহর অভিযোগ, এলাকাবাসী ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেও শেষ রক্ষা হয়নি। সবার সামনে ভোঁদড়টিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, অবমুক্ত করা ভোঁদড় দুটি একটি বন থেকে লোকালয়ে প্রবেশ করে কলবাড়ী এলাকার একটি পুকুরে অবস্থান করছিল। পরে পুকুরমালিক জাল দিয়ে ধরার পর সেটিকে পিটিয়ে হত্যা করেছে বলে শুনেছি। তবে এটা যেই করুক না কেন বন্যপ্রাণি হত্যা অপরাধ।

মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমান বলেন, আমি প্রশিক্ষনে আছি। বিষয়টি তদন্ত করতে আমাদের স্টাফ পাঠিয়েছি। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা ভারতে পাচারকালে ৯টি বন্যপ্রাণি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করার জন্য বনবিভাগের কাছে হস্তান্তর করে। যা ওইদিনই সুন্দরবনে অবমুক্ত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম