বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে লোকালয়ের কাছে বেড়েছে বাঘের আনাগোনা

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বেড়েছে বাঘের চলাচল। সাম্প্রতিককালে মানববসতির অদূরে প্রায়ই বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। তাদের ছোটাছুটি ও গর্জনের শব্দও আসছে লোকালয়ে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোলাখালি এলাকার একাধিক বাসিন্দা এমন তথ্য দিয়েছেন।

সুন্দরবনের লাগোয়া দ্বীপগ্রাম গোলাখালির কামাল হোসেন খোকনের বাড়ি থেকে বনের দূরত্ব আধা কিলোমিটার। বাড়ির পাশেই পাঁচ নদীর মোহনা। ওপারেই কালিঞ্চি গ্রাম। তাঁর ঘর থেকে বের হলেই চারদিকে চোখে পড়ে বন আর বন।

কামাল হোসেন বলেন, দীর্ঘদিন পরে এবার গোলাখালির বনে বাঘের গর্জন শুনতে পাচ্ছি আমরা। বাঘ যখন ডাক ছাড়ে তখন আমরা সতর্ক হয়ে যাই। সবাই মিলে কান পেতে শোনার চেষ্টা করি। গোলাখালির হেতাল জঙ্গলে দুটি বাঘের বিচরণ অনুভব করছি। এর একটি বাঘ, অপরটি বাঘিনী। সচরাচর সকাল, দুপুর ও সন্ধ্যার আগে বাঘ অথবা বাঘিনী হুংকার দিলে বিপরীত গলায়ও সাড়া দেওয়ার গর্জন শোনা যায়। পরে ঘন হেতাল বনে বেশ শব্দ মেলে। এতে বোঝা যায়, বাঘ-বাঘিনী একত্র হচ্ছে।

কামাল হোসেন খোকন আরো জানান, শ্রাবণ ও ভাদ্র বাঘের প্রজনন সময়। শীতেও তারা প্রজননে মিলিত হয়। তিনি আরও বলেন, ‘গোলাখালির সীমানার খালের চরের কাদায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। বাঘ এই সীমানা খাল পার না হলেও সেখানে চলাফেরা করছে বলে আমরা বুঝতে পারি। অবশ্য শীত মৌসুমে দুপুরে বাঘ সীমানার খাল পার হয়ে গোলাখালির জনপদে চলে আসে। তারা রোদময় খোলা জায়গার ফসল ক্ষেতে ও মাঠে আয়েশ করে। প্রজননের জন্য মিলিত হয়।

সুন্দরবনের গোলাখালির বাসিন্দা আবুল হোসেন একজন প্রতিবন্ধী হয়েও নিয়মিত জঙ্গলে যান। দূর থেকে তিনি আঁচ করেন বাঘের চলাফেরা। কানে শোনেন শব্দ। গর্জনও শুনতে পাচ্ছেন আজকাল।

আবুল হোসেন বলেন,বাঘের গর্জনে আমরা ধারণা করছি, সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। তাদের বিচরণও বেড়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আবু হাসান বলেন, সুন্দরবনে বাঘের সংখ্যা বেশ বেড়েছে। তাদের পায়ের ছাপ দেখা যাচ্ছে। বনে তাদের বিচরণ বেড়ে যাওয়ায় প্রায়ই বাঘ নজরে আসছে। গর্জনের কথা আমাকে কেউ জানায়নি, তবে বাঘের গর্জন তো স্বাভাবিক। প্রজনন ক্রিয়া ছাড়াও বাঘ বিভিন্ন সময়ে গর্জন দেয়।

বনের কলাগাছি স্টেশনের কথা উল্লেখ করে আবু হাসান বলেন, আমার কাছেও বাঘের পায়ের ছাপের ছবি রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা