রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস : পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিগত সময়গুলোতে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস। কারণ মানুষ দীর্ঘদিন তাদের ভোট দিতে পারেনি। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নির্বাচন কমিশনকে আমরা সব ধরনের সহযোগিতা করব। কেউ যাতে কোনো গণ্ডগোল করতে না পারে, সে ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে বলে দেওয়া হয়েছে, যদি কোনো স্থানে সমস্যা হয়, সেখানে ভোট বন্ধ করে দেওয়ার জন্য। তাই প্রত্যেক দলগুলোর কাজ হচ্ছে মানুষকে ভোটদানে উৎসাহিত করা। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিন।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভোলা সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৯ সালের পর থেকে দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি।

তিনি আরও বলেন, ৩০ বছরের নিচে বা তার আশেপাশের বিপুলসংখ্যক যুবক ভোটার রয়েছে, তারাও ভোট প্রয়োগ করতে পারেনি। অন্তর্বর্তী সরকারের সময়ে একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন, বাংলাদেশে বিশেষ পরিস্থিতির মধ্যে ২০২৪ সালের আগস্ট মাসে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। সেই আন্দোলনে আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছে। যে পরিবর্তনের উদ্দেশ্যে তারা জীবন দিয়েছে, তাদের আকাঙ্ক্ষাগুলোর সমন্বয় করে আমরা একটি ছোট তালিকা করেছি। পুরোপুরি শতভাগ যে করতে পেরেছি তা নয়, আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব নিয়ে আসার। সেটা প্রথমবারের মতো জনগণের কাছে তুলে ধরা হবে। গণভোটের মাধ্যমে আপনারা মতামত প্রকাশ করবেন। আমরা যে তালিকা করেছি, তাতে যদি আপনার ভালো লাগে তাহলে ‘হ্যাঁ’, আর যদি আপনার ভালো না লাগে তাহলে ‘না’ ভোট দেবেন। আপনারা কি কি পরিবর্তন চান, আর না চান এটারই বহিঃপ্রকাশ এই গণভোট।

তৌহিদ হোসেন বলেন, আপনারা যদি এই পরিবর্তন চান, তাহলে ভালো। আর যদি না চান, তাহলেও কোনো সমস্যা নেই। পরবর্তীতে যারা আসবে তারা আপনাদের মতামতকেই গুরুত্ব দেবে, কারণ আপনাদের ভোটেই তারা নির্বাচিত হবে এবং তারাই পরবর্তীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। জনগণ তাদের ভোটের অধিকার থেকে যেন বঞ্চিত হতে না পারে সেরকম একটি পরিবেশে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর ভোট অনুষ্ঠিত হবে।

ভোটের গাড়ি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • টকশোতে অংশ নেওয়া নেতাদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
  • আমাদের কাছে ধর্মীয় ভেদাভেদ নেই : প্রধানমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান
  • সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ
  • ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী