বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সম্প্রতি নৈশভোজে পিটার হাস, বিএনপির কয়েকজন নেতা ও একজন মন্ত্রী

সেই ব্যবসায়ী আলতাফ গ্রেপ্তার

পুরনো মামলার সন্দেহভাজন আসামি দেখিয়ে ব্যবসায়ী সৈয়দ এম. আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ৩টায় গুলশান-২ এর ১১৫ নম্বর সড়কস্থ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি প্রগতি ইন্সুরেন্স লিমিটেড এর চেয়রাম্যান।

সম্প্রতি তার বাসায় একটি নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই ভোজে বিএনপির বেশ কয়েকজন নেতা ও সরকারের একজন মন্ত্রীও অংশ নেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, সম্প্রতি হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাহিন মোল্লাহ বলেন, ২০২২ সালের ১৭ই নভেম্বর হওয়া একটি বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন তিনি। সেই মামলায় ব্যবসায়ী আলতাফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অধিকতর তদন্তের স্বার্থে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।

তার গ্রেপ্তারের সঙ্গে নৈশ ভোজের সম্পর্ক নেই বলে দাবি করে পুলিশ কর্মকর্তা বলেন, তার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের মাথাব্যথা নেই। নৈশভোজের বিষয়টি একান্ত তাদের ব্যক্তিগত।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসিক্ত হয়েবিস্তারিত পড়ুন

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিয়ে আসতে প্রায় ৭ বছর সময়বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ
  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন
  • পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা
  • ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারবিরোধী মতপ্রকাশ করলেই ধরে আনার সংস্কৃতি থেকে বের হতে হবে: রিজভী
  • ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী