বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো তরুণীর

কানাডা থেকে মেক্সিকো সিটির দিকে যাচ্ছিল ‘ইমপ্রেস’ নামের কয়লাচালিত ট্রেন। ১৯৩০ সালে তৈরি জনপ্রিয় এই ট্রেন দেখতে রেললাইনের দুই পাশে দাঁড়িয়ে ছিলেন উৎসুক জনতা। কেউ কেউ ট্রেনের ছবি তুলছিলেন, কেউ ভিডিও করছিলেন। তাদের মধ্যে ২০ বছরের এক তরুণী সেই ট্রেন পেছনে রেখে সেলফি তোলার চেষ্টা করেছিলেন।

কিন্তু সেলফি তুলতে গিয়ে অসাবধানতাবশত রেললাইনের খুব কাছে চলে যাওয়ায় তার মাথার পেছনে ধাক্কা লাগে ট্রেনের। তাতে ঘটনাস্থলেই সেই তরুণী মারা যান। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

গত সোমবার (৫ জুন) মেক্সিকোর হিদালগোতে এই ঘটনা ঘটেছে। নিহত তরুণী তার ছেলে এবং কিছু শিক্ষার্থীর সঙ্গে ট্রেন দেখতে রেললাইনের পাশে গিয়েছিলেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কানাডা থেকে মেক্সিকো সিটির উদ্দেশে রওয়ানা হওয়া ইমপ্রেস নামের ট্রেনটি শুক্রবার (৭ জুন) মেক্সিকো সিটিতে পৌঁছাবে। এরপর জুলাইয়ে ট্রেনটি কানাডার উদ্দেশে মেক্সিকো ত্যাগ করবে। সেখানে গিয়ে আনুষ্ঠানিকভাবে অবসরে যাবে ত্রিশের দশকে তৈরি কয়লাচালিত ট্রেন ইমপ্রেস।

একই রকম সংবাদ সমূহ

প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং

চীনের শেনজেনে এক জমকালো নৈশভোজের আগে লালগালিচায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছেবিস্তারিত পড়ুন

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যালবিস্তারিত পড়ুন

বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা

বিশ্বের ৫০০ জন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের বার্ষিক তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্যবিস্তারিত পড়ুন

  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী
  • মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ
  • ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
  • বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
  • তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে