শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদির মসজিদে হারাম ও নববিতে ঈদের নামাজ পড়াবেন যারা

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে ঈদুল আজহার নামাজ পড়ানোর জন্য দুজন প্রসিদ্ধ ইমামের নাম ঘোষণা করা হয়েছে।

মসজিদে হারাম কর্তৃপক্ষ জানায়, মক্কার মসজিদে হারামে ঈদুল আজহার নামাজে ইমামতি ও খুতবা পাঠ করবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ আব্দুর রহমান আস-সুদাইস, আর মসজিদে নববিতে শায়খ খালিদ আল মুহান্না।

১০ জিলহজ, ১৪৪৫ হিজরি মোতাবেক ১৬ জুন, ২০২৪-এ মসজিদে হারাম ও মসজিদে নববিতে ঈদুল আজহার নামাজের ইমামতি ও খুতবা দেবেন তারা।

উল্লেখ্য, শায়খ আব্দুর রহমান আস-সুদাইসকে ২০১২ সালে মসজিদে হারাম ও মসজিদে নববির দীনি প্রেসিডেন্সির প্রধান হিসেবে নিযুক্ত করা হয়, যা সৌদি সরকারের একজন মন্ত্রীর সমমর্যাদার। এছাড়াও তিনি মসজিদে হারামের ইমাম ও খতিব হিসেবে ৪০ বছর যাবত গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি ১৯৬০ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্ম নেন। ১২ বছর বয়সে কোরআন মুখস্থ করেন। ১৯৮৩ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন, ১৯৮৭ সালে মাস্টার্স শেষ করেন ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৯৯৫ সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি শরিয়তে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

শায়খ আস-সুদাইস, রিয়াদ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। তারপর তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হন। ১৯৮৪ সালে মাত্র ২৪ বছর বয়সে তাকে কাবার ইমাম মনোনীত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার