সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্কুলছাত্রীকে ধর্ষণ-ভিডিও ধারণের অভিযোগে দুই বন্ধু গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৭) তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আব্দুর রহমান (২৮) ও একই এলাকার দুলালের ছেলে ইব্রাহিম (২২)।

এরআগে শুক্রবার রাতে ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বাড়ির পাশে এক বান্ধবীর কাছ থেকে পরীক্ষার নোট নিতে যাচ্ছিলেন শরীফপুর ইউনিয়নের দশম শ্রেণির এক ছাত্রী।

পথে আব্দুর রহমান তাকে মুখ চেপে ধরে রাস্তা থেকে নির্মাণাধীন একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়।

পরে ওইস্থানে তাকে জোরপূর্বক হাত বেঁধে ধর্ষণ করে। এসময় রহমান মোবাইলে তার বন্ধু ইব্রাহিমকে ডেকে আনেন। পরে তারা দুজনে পালাক্রমে তাকে ধর্ষণ করে। এসময় তারা ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে।

এভাবে দুজন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে। মাগরিবের আজানের পর আব্দুর রহমান ভিকটিমের কানে থাকা স্বর্ণের দুল ও নাকফুল জোর করে ছিনিয়ে নিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়।

পরে ঘটনাটি ভিকটিম বাড়িতে গিয়ে তার মা-বাবাকে জানায়। শুক্রবার রাতে তার বাবা থানায় গিয়ে মামলা দায়ের করেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার বলেন, রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করলে আমরা বিশেষ অভিযান পরিচালনা শনিবার ভোরে অভিযুক্তদের গ্রেফতার করি। দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এইদিকে ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক