বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার (৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী স্কুলছাত্রীর স্বজনরা জানান, শুক্রবার (৬ আগস্ট) বিকেলে তার মা তাকে পার্শ্ববর্তী দোকানে পান ও জর্দা কিনে আনতে পাঠান। দোকান থেকে ফেরার পথে অভিযুক্ত কিশোর ও তার সহযোগী টেনে তাকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। সেখানে ওই কিশোর তাকে ধর্ষণ করে।

বিষয়টি গোপন রাখতে স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখায় তারা। তবে বাড়ি ফিরে সে তার মাকে সব কিছু বলে দেয়।

স্বজনদের অভিযোগ, ধর্ষণের ঘটনায় স্কুলছাত্রীর মা মামলা করতে থানায় যেতে চাইলে অভিযুক্ত কিশোরের পরিবারের পক্ষ থেকে বাধা দেয়া হয়। পাশাপাশি স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের পক্ষ নিয়ে গ্রাম্য সালিশে বিচারের কথা বলে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

শনিবার (৭ আগস্ট) বিকেলে কাজিরহাট থানা পুলিশ বিষয়টি জানতে পেরে স্কুলছাত্রী ও তার মাকে থানায় নিয়ে আসেন। এরপর স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, শনিবার রাতে চরমাধবরায় গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়। তার সহযোগীকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে রাহাত তালুকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হতে পারেবিস্তারিত পড়ুন

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সামাজিক মাধ্যমে ছড়ানো বিষয়টিবিস্তারিত পড়ুন

  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী