শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনার টিকা দেওয়া শুরু

স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকা প্রদানের কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে মন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আদনান আজাদকে দিয়ে স্কুলগামী শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়।

টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ আমরা আনন্দিত। মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে স্কুলগামী শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম শুরু করা হলো।

মন্ত্রী বলেন, এই হাসপাতালে আজ ১০০ জনকে টিকা দেওয়া হবে। পরবর্তীতে দেশের প্রায় ২১টি জায়গায় এই টিকা কর্মসূচি শুরু করবো। আমরা প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেবো। ফাইজারে টিকাটি খুবই ভালো মানের। ইউরোপের অনেক দেশেই এই টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েরা স্কুলে আসছে। তারা যাতে করোনাভাইরাস থেকে নিরাপদে এবং সুরক্ষিত থাকে এজন্য আজ পরীক্ষামূলকভাবে আমরা স্কুলশিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু করলাম। আমাদের হাতে এখন ৬০ লাখ টিকা আছে। যা আমরা ৩০ লাখ ছেলে-মেয়েদের দিতে পারব। আপনারা জানেন, বাংলাদেশে প্রায় এক কোটির বেশি শিক্ষার্থী রয়েছে। আশা করছি, পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনতে পারব।

এ দিন মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে। এরপর তাদের ১০-১৪ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে।

একই রকম সংবাদ সমূহ

বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াবিস্তারিত পড়ুন

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর