রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক শফিউল আজমসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শফিউল আজম (৫০)সহ দু’জন নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এসময় এনামুল হক (৪০) নামের একজন ব্যবসায়ীও নিহত হয়েছেন। নিহত শফিউল আজম সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা। এনামুল হক (৪০) একই জেলার চরপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে।

জানা গেছে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় কুষ্টিয়াগামী ওয়ালটন কোম্পানির একটি মালবাহী ট্রাক ঝিনাইদহমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শফিউল আজম নিহত হন। আহত এনামুল হককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক বা অন্য কাউকে আটক করতে পারেনি।

সাতক্ষীরা সরকারি কলেজের একাধিক শিক্ষক শোক প্রকাশ করে জানান, এনামুল ও শফিউল আজম সকালে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় আসছিলেন। পথে ইসলামি বিশ্ববিদ্যালয় এলাকায় ওয়ালটন কোম্পানির দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শফিউল আজমের মৃত্যু হয়। পরে এনামুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি