বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হঠাৎ ধসে গর্ত হয়ে গেলো কলারোয়ায় একটি পাকা রাস্তার মাঝঅংশ

কলারোয়ায় একটি পাকা রাস্তার মাঝঅংশ হঠাৎ ধসে যাওয়ার ঘটনা ঘটেছে।

উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের গয়ড়া-রামভদ্রপুর পাকা রাস্তায় বৃহষ্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ‘গয়ড়া বাজারের মায়ের হাসি নার্সিং হোমের সামনের রাস্তার মাঝ বরাবর হঠাৎ গোলাকৃতি করে ধসে যেতে থাকে। কোন প্রকার চাপ বা ধাক্কা ছাড়াই রাস্তার ওই গর্তটি গোল হয়ে মুহুর্তেই নিচের দিকে দেবে যেতে থাকে। তাৎক্ষনিক যেকোন দূর্ঘটনা এড়াতে স্থানীয়রা গর্তের মুখে লাল কাপড় দিয়ে লাঠি বেঁধে দিয়েছে।’

এ ঘটনায় সেখানে নানান কৌতুহলের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা বাবলু মন্ডল বলেন, ‘পার্শ্ববর্তী মরহুম সাবুর আলী বিশ্বাসের বাড়ীর শেষ প্রান্তে ব্রিটিশ আমলে একটি পাতকুয়া বা পানির কুয়া ছিল। পরবর্তীতে এই রাস্তা সম্প্রসারিত করার সময় মরহুম সাবুর আলী বিশ্বাসের ওয়ারেশগণ জনস্বার্থে তাদের ভিটাবাড়ীর কিছু অংশ ছেড়ে দেন। তবে পাতকুয়া বা পানির কুয়াটি বন্ধ হয়ে যায় বর্তমান রাস্তা তৈরি হওয়ার আরো অনন্ত ২০ বছর আগে। হয়তো সেই কুয়ার কারণেই রাস্তার মাঝে হঠাৎ এমন গর্তের সৃষ্টি হতে পারে।’

এদিকে, অধিক জনবহুল ও জনগুরুত্বপূর্ণ এই রাস্তায় গর্ত সৃষ্টি হওয়ায় ভোগান্তির সম্মুখিন হতে হচ্ছে পথচারীদের। দুর্ঘটনা এড়াতে স্থানটি অবিলম্বে সংষ্কারের জন্য সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত