শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হবিগঞ্জে নৌকার চেয়ে ৮ গুণ বেশি ভোটে জয়ী ধানের শীষের প্রার্থী

হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের (নৌকা) প্রার্থীর চেয়ে ৮ গুণের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন।

ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫ হাজার ৩১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পংকজ সাহা নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ১৮৫টি।

এছাড়া শাহ মো. মুসলিম (জগ প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৪৯ ভোট এবং শ্রীধাম দাশ গুপ্ত নৌকা প্রতীক নিয়ে ৫৬৮ ভোট পেয়েছেন। এ পৌরসভায় নৌকার ভরাডুবি হয়েছে।

আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর শুরু হয় গণনা।

উপজেলার ৯টি কেন্দ্রের প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফলে ধানের শীষের প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে র‌্যাবের তিনটি টিম, চার প্লাটুন বিজিবি, ২২০ জন পুলিশ সদস্য, ও ৮১ জন আনসার সদস্য ও নয়টি কেন্দ্রে নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এ ছাড়া নয়জন প্রিজাইডিং অফিসার ও নয়জন সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার এটি পঞ্চম নির্বাচন।

৯টি ওয়ার্ডে নিয়ে গঠিত আট বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণির মর্যাদা প্রাপ্ত অত্র পৌরসভায় ভোটার রয়েছে ১৫ হাজার ৯৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১০৭ জন ও মহিলা ৭ হাজার ৮৮০ জন।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবেবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত
  • জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে
  • জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত