শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হলিউড অভিনেত্রী কেলি প্রিস্টন আর নেই

হলিউডের সাড়াজাগানো অভিনেত্রী কেলি প্রিস্টন আর নেই। স্থানীয় সময় রোববার তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৭ বছর।

প্রিস্টনের স্বামী হলিউড অভিনেতা জন ট্রাভল্টা ইনস্টাগ্রামে পোস্ট করে এ তথ্য জানান। ট্রাভল্টা তার পোস্টে লেখেন– ভারী হৃদয় নিয়ে জানাতে হচ্ছে, আমার স্নেহময়ী স্ত্রী কেলি দুই বছর স্তন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে।

ট্রাভল্টার ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, দুই বছর আগে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার মধ্যেই ছিলেন প্রিস্টন। সবশেষ মৃত্যুর কাছে হেরে গেলেন। কেলি প্রিস্টনের আলোচিত ছবির মধ্যে আছে টম ক্রজের ‘জেরি ম্যাগুয়্যার’ ও আর্নল্ড শোয়ার্জনিগারের ‘টুইনস’।

হনুলুলুতে জন্ম নেয়া কেলি কামালেলেহুয়া স্মিথ ১৯৮৫ সালে তার প্রথম অভিনীত রোমান্টিক কমেডি ছবি ‘মিসচিফ’য়ে কাজ করার সময় নাম পরিবর্তন করে রাখেন কেলি প্রিস্টন। তার পর অভিনয় করেন ‘সিক্রেট অ্যাডমায়ারার’ ছবিতে।

‘ফেস অফ’, ‘স্যাটারডে নাইট ফিভার’, ‘গ্রিস’খ্যাত অভিনেতা জন ট্রাভল্টার সঙ্গে কেলি প্রিস্টনের পরিচয় হয় ‘দি এক্সপার্টস’ ছবিতে কাজ করতে গিয়ে। তারা বিয়ে করেন ১৯৯১ সালে ৫ সেপ্টেম্বর।তাদের রয়েছে ২০ বছরের কন্যা এলা ও ৯ বছরের ছেলে বেঞ্জামিন।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস