বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসিনার সরকারের আমলে আনলিমিটেড চুরি হয়েছে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

শেখ হাসিনার আমলে আনলিমিটেড চুরি হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১২ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

দেশ থেকে পাচার অর্থ ফিরিয়ে আনার সর্বশেষ অবস্থা জানতে চাইলে শফিকুল আলম বলেন, দেশ থেকে পাচার করা টাকা ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। যেসব দেশে টাকা পাচার হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে সেসব দেশের সরকারের কাছে সন্দেহ করার ব্যাপারে অবহিত করে তাদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হচ্ছে। বিভিন্ন দেশ থেকে ইতিবাচক সাড়াও পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে আনলিমিটেড চুরি হয়েছে। কোথায় কোথায় চুরি হয়েছে, কোথায় কোথায় টাকা রেখেছে তা চিহ্নিত করা ও খুঁজে বের করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি টাস্কফোর্স কাজ করছে। প্রথমেই আমরা দেখছি কীভাবে টাকাগুলো ফেরত আনা যায়। এটি আমাদের টপ প্রায়োরিটি।

শফিকুল আলম আরও বলেন, বিদেশে পাচার করা চুরির টাকা ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত প্রয়োজন হয়। পাচার অর্থ কবে, কখন, কোথায়, কোন চ্যানেলে কোন দেশে গেছে সে ব্যাপারে সরকারকে সুনির্দিষ্টভাবে তথ্য তুলে ধরতে হয়।

তিনি বলেন, দুর্নীতি ও পাচার রোধে এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠন করা হয়েছে। সেন্ট্রাল ব্যাংকের মানি লন্ডারিং বিভাগকে শক্তিশালী করা হয়েছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) শক্তিশালী করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান